খবর প্রতিদিন ২৪

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ শুক্রবার টানা ৮ ঘণ্টা ভোলা জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা-প্রশাখা কর্তনের (রাইট-অব-ওয়ের কাজ) জন্য শুক্রবার বোরহানউদ্দিন গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং তজুমুদ্দিন ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ফলে এই সময় ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দপ্তর এবং তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

আজ শুক্রবার টানা ৮ ঘণ্টা ভোলা জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা-প্রশাখা কর্তনের (রাইট-অব-ওয়ের কাজ) জন্য শুক্রবার বোরহানউদ্দিন গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং তজুমুদ্দিন ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ফলে এই সময় ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দপ্তর এবং তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x