জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, আমরা শুনেছি এখন নাকি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতি এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করার প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না। হয়তো সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন এই বিএনপি সরকার যারা বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে যারা সরকার গঠন করেছে। পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে নাই। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে। আমরা মনে করি ফ্যাসিস্টের দোষর চুন্নু পদত্যাগ করলেই হবে না। পদত্যাগের সাথে তাকে গ্রেপ্তার করতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফৌজদারি মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত বছর জুলাই পথযাত্রায় আপনাদের সাথে দেখা হয়েছিল। আজকে এক বছর পরে একই স্থানে আবারো আপনাদের সাথে দেখা হচ্ছে। এনসিপি'র জুলাই জাগরণের পথযাত্রাকে ঘিরে আজকে জামালপুর শহরে যে বাঁধভাঙ্গা উচ্ছাস আমরা দেখতে পাচ্ছি সেইটা আমরা সবসময় মনে রাখবো। জামালপুর বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী জেলা। ব্রহ্মপুত্র ও যমুনাতীরবর্তী একটি জেলা। এই জেলাটি নানা সমস্যায় জর্জরিত।
তিনি বলেন, আপনারা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম। এই গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনে ছিল। কিন্তু পিছন থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন সকল শ্রেণীর মানুষ। কয়দিন আগে এই জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। অত্যন্ত নেককারজনক ঘটনা এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকের সমাবেশ থেকে এটাই জানতে চাই জামালপুরের পুলিশ প্রশাসন সেই ঘটনায় কয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন?
নাহিদ ইসলাম বলেন, কারণ এখনো যদি ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীরা তাদের তাণ্ডবলীলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে সেটার দায় পুলিশ প্রশাসন এবং এই সরকারকেই নিতে হবে। এই সরকার দুইটা নির্বাচনের মাধ্যমে এসেছিল। জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি হচ্ছে গণভোট। আপনারা সবাই গণভোটে অংশগ্রহণ করেছিলেন না? আপনারা সবাই কীসের পক্ষে ভোট দিয়েছিলেন? আমরা ৭০ শতাংশ জনগণ 'হ্যা' এর পক্ষে ভোট দিয়ে ছিলাম। 'হ্যা' এর পক্ষে ভোট দেওয়া মানে, দেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, কিন্তু এই সরকার আমরা কি দেখলাম কোন সংস্কার-ই করছে না। জুলাই সনদ বাস্তবায়ন করছে না। 'এই পুলিশ' সেই পুলিশের সংস্কার আমরা চেয়ে ছিলাম যে পুলিশ দলীয় করণ হবে না। যে পুলিশের প্রমোশন, পোস্ট পদবী, পদায়ন, চাকরিতে নিয়োগ, কোন কিছুই রাজনৈতিক বিবেচনায় হবে না। বরং নিরপেক্ষতা এবং মেধা ভিত্তিতে হবে। পুলিশ জনগনের পক্ষে কাজ করবে। পুলিশ যেহেতু সংস্কার হয়নি। পুলিশ অতি শীঘ্রই আবার দলীয়করণ হয়ে যাবে। এভাবেই দেশের প্রত্যকটা প্রতিষ্ঠান দলীয়করণ হবে। ফলে দেশের কোন পরিবর্তন হবে না।
তিনি চাঁদাবাজ ও মাদকের বিষয়ে বলেন, দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? মাদক কারবারি বন্ধ হয়েছে? জমি দখল বন্ধ হয়েছে? আচ্ছা যদি জমি দখল হয় কোথায় যাবেন? পুলিশের কাছে যাবেন অথবা আদালতের কাছে যাবেন। অথবা মিডিয়ার কাছে যাবেন। কিন্তু সেই মিডিয়া যদি দলীয়করণ হয়, পুলিশ যদি দলীয় করণ হয়, আদালত যদি দলীয়করণ হয়, আপনি কোথাও ন্যায় বিচার পাবেন না। ফলে আমরা মনে করছি এই সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তনের শক্তি নয়। পরিবর্তন চাইতে হলে, সংস্কার বাস্তবায়ন করতে হলে। এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, এনসিপি'র আটজন এমপি সংসদে রয়েছে। কিন্তু এই আটজন একশো জনের চেয়েও বেশি শক্তিশালী ভাবে জনগণের পক্ষে কথা বলে। আমরা মনে করি আগামী দিনে আপনারা যদি এনসিপিকে ভরসা করেন, এনসিপিকে সহযোগিতা করেন, আগামী স্থানীয় নির্বাচনে যদি এনসিপির সমর্থিত প্রার্থীর পক্ষে দাড়ান, আমরা কথা দিচ্ছি আপনাদের স্থানীয় পর্যায়ে যে সকল সমস্যাগুলি রয়েছে, মাদক কারবারি, আইনশৃঙ্খলা জনিত সমস্যা, চাঁদাবাজি, সন্ত্রাস, এই সকল সমস্যার বিরুদ্ধে এনসিপি একক ভাবে দাঁড়াবে। কারণ এনসিপি চাঁদাবাজ, সন্ত্রাসের সাথে কোন ধরনের আপোষ করবে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব ডাক্তার মোশাররফ হোসেনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার যুগ্ম-আহবায়ক আইনজীবী আবু সাঈদ শামীম, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ হাসান, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল প্রমুখ।
জুলাই পথসভার আগে শহরের দয়াময়ী মোড় থেকে এক জুলাই পথযাত্রা বের হয়। পথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
জুলাই পথযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা ও শহর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬