খবর প্রতিদিন ২৪

স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

২০২৬ বিশ্বকাপ ফাইনালের ১২০ মিনিটের রুদ্ধশ্বাস মহাকাব্যে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। স্পেনের ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।

স্পেনের জয়ে নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন,২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।

স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন,স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।

এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন,অভিনন্দন স্পেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ। পুরো ম্যাচে প্রায় ৬৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে ২০টি শট নেয় স্প্যানিশরা।

বিপরীতে সাবেক চ্যাম্পিয়নরা বল দখলে রাখতে পেরেছিল মাত্র ৩৪ শতাংশ সময়। ম্যাচের পুরো ৯০ মিনিটে স্পেনের গোলপোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দুর্বল আক্রমণাত্মক পারফরম্যান্স। আর এই চরম হতাশার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েই ভাঙলো আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপ ফাইনালের ১২০ মিনিটের রুদ্ধশ্বাস মহাকাব্যে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। স্পেনের ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।

স্পেনের জয়ে নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন,২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।

স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন,স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।

এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন,অভিনন্দন স্পেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ। পুরো ম্যাচে প্রায় ৬৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে ২০টি শট নেয় স্প্যানিশরা।

বিপরীতে সাবেক চ্যাম্পিয়নরা বল দখলে রাখতে পেরেছিল মাত্র ৩৪ শতাংশ সময়। ম্যাচের পুরো ৯০ মিনিটে স্পেনের গোলপোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দুর্বল আক্রমণাত্মক পারফরম্যান্স। আর এই চরম হতাশার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েই ভাঙলো আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x