খবর প্রতিদিন ২৪

কে হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬?

কে হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬?

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর মুকুট জিতে নেন সামানজার সাঈদ।

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতায় সামানজার ছাড়াও প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা, আর দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন লাবিবা মানজুর। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকারের ভিত্তিতে এবারের বিজয়ী নির্বাচন করা হয়েছে বলে জানানো হয়।

মুকুট জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘৭৫তম মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। তিনি দায়িত্ব নিচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫’ আকলিমা আতিকা কনিকার উত্তরসূরি হিসেবে।

এবারের প্রতিযোগিতার সেরা পাঁচে ছিলেন আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মানজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা। বিচারকদের মূল্যায়নে বিজয়ী হন সামানজার।

বিচারকের দায়িত্ব পালন করেন শিরিন আক্তার শীলা, ইফা তাবাসসুম, রাফাহ নানজেবা তোরসা, মেহরিন আফরোজ চৌধুরী এবং শেখ সাইফুর রহমান। প্রতিযোগীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, ব্যক্তিত্ব, মঞ্চে উপস্থিতি, সামাজিক সচেতনতা এবং ‘বিউটি উইথ আ পারপাস’ দর্শনের সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে ফলাফল নির্ধারণ করা হয়।

আয়োজকদের ভাষ্য, এবার শুধু একজন সুন্দরী নির্বাচন নয়, বরং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

জাতীয় পরিচালক ও আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ বলেন, তাঁদের লক্ষ্য এমন তরুণীদের সামনে নিয়ে আসা, যারা সৌন্দর্যের পাশাপাশি নেতৃত্ব, মানবিকতা ও সমাজসেবার মাধ্যমে পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারবেন।

বিজয়ী সামানজার সাঈদ এখন থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করবেন। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা, সামাজিক উদ্যোগ এবং ‘বিউটি উইথ আ পারপাস’-এর বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

বিশেষ তাৎপর্য নিয়ে আগামী ৯ আগস্ট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রায় এক মাসব্যাপী এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর ন্যা ট্রাং শহরে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ১২ জুলাই ২০২৬

কে হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬?

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কে হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬?
0:00 / 0:00
1x