খবর প্রতিদিন ২৪

আদালতের নির্দেশে স্বর্ণ ফিরে পাচ্ছেন অভিনেত্রী ববি

আদালত নির্দেশ দিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে উদ্ধার হওয়া চার ভরি স্বর্ণ তাকে বুঝিয়ে দেওয়ার।

বুধবার (১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বর্তমানে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে।ঈরঃু ্ খড়পধষ এঁরফবং

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে ববির বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায় ফারুক ও তার সহযোগীরা।

পরে ফারুককে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চার ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ।

আদালতের আদেশের বিষয়ে ববি বলেন, উদ্ধার হওয়া চার ভরি স্বর্ণ তাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি চুরি যাওয়া মালামাল উদ্ধারে ডিবি পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার আস্থা রয়েছে। গোয়েন্দা পুলিশ বাকি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধারের আশ্বাস দিয়েছে। পরিবারের স্মৃতিবিজড়িত অলঙ্কারগুলোও ফিরে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আদালতের নির্দেশে স্বর্ণ ফিরে পাচ্ছেন অভিনেত্রী ববি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

আদালত নির্দেশ দিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে উদ্ধার হওয়া চার ভরি স্বর্ণ তাকে বুঝিয়ে দেওয়ার।

বুধবার (১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বর্তমানে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে।ঈরঃু ্ খড়পধষ এঁরফবং

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে ববির বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায় ফারুক ও তার সহযোগীরা।

পরে ফারুককে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চার ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ।

আদালতের আদেশের বিষয়ে ববি বলেন, উদ্ধার হওয়া চার ভরি স্বর্ণ তাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি চুরি যাওয়া মালামাল উদ্ধারে ডিবি পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার আস্থা রয়েছে। গোয়েন্দা পুলিশ বাকি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধারের আশ্বাস দিয়েছে। পরিবারের স্মৃতিবিজড়িত অলঙ্কারগুলোও ফিরে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x