খবর প্রতিদিন ২৪

রাশমিকা যে কারণে ২০ ঘণ্টা পানির নিচে

রাশমিকা যে কারণে ২০ ঘণ্টা পানির নিচে

রাশমিকা মান্দানা দক্ষিণী অভিনেত্রী তার নতুন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’-তে কোনো বডি ডাবলের সাহায্য ছাড়াই দীর্ঘ সময় পানির নিচে অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন।

সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, রাশমিকা প্রায় ২০ ঘণ্টা পানির নিচে শুটিং করেছেন। তাদের দাবি, এটি ভারতীয় সিনেমায় বড় পরিসরে নির্মিত প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্সগুলোর একটি।

‘মাইসা’য় একজন সাহসী যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। নির্মাতাদের ভাষ্য, ছবিটির এই আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্য কেবল একটি স্টান্ট নয়, বরং গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দৃশ্যটি বাস্তবসম্মতভাবে উপস্থাপনের জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা, বিশেষ প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় শুটিং সম্পন্ন করা হয়েছে।

ভারী পোশাক পরে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো বডি ডাবল ছাড়াই জটিল অ্যাকশন কোরিওগ্রাফি সম্পন্ন করেছেন রাশমিকা।

শুটিং শেষে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লেখেন, কিছুদিন ধরে তিনি সবার চোখের আড়ালে ছিলেন, কারণ এই কাজেই ব্যস্ত ছিলেন। এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জিং অভিজ্ঞতা তাকে দারুণ রোমাঞ্চিত করেছে এবং পর্দায় সেই পরিশ্রমের প্রতিফলন দর্শক দেখতে পাবেন বলে তিনি আশা করছেন।

প্রযোজনা সংস্থার দাবি, ‘মাইসা’র এই আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স ভারতীয় অ্যাকশন সিনেমায় নতুন মানদণ্ড তৈরি করবে। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি নারীপ্রধান গল্পে এমন বড় পরিসরের অ্যাকশন আয়োজন দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠবে বলেও তাদের প্রত্যাশা।

এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন রাশমিকা মান্দানা। সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমায় শহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। পাশাপাশি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তেলেগু সিনেমা ‘রনাবালি’র কাজও এগিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাশমিকা যে কারণে ২০ ঘণ্টা পানির নিচে

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

রাশমিকা মান্দানা দক্ষিণী অভিনেত্রী তার নতুন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’-তে কোনো বডি ডাবলের সাহায্য ছাড়াই দীর্ঘ সময় পানির নিচে অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন।

সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, রাশমিকা প্রায় ২০ ঘণ্টা পানির নিচে শুটিং করেছেন। তাদের দাবি, এটি ভারতীয় সিনেমায় বড় পরিসরে নির্মিত প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্সগুলোর একটি।

‘মাইসা’য় একজন সাহসী যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। নির্মাতাদের ভাষ্য, ছবিটির এই আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্য কেবল একটি স্টান্ট নয়, বরং গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দৃশ্যটি বাস্তবসম্মতভাবে উপস্থাপনের জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা, বিশেষ প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় শুটিং সম্পন্ন করা হয়েছে।

ভারী পোশাক পরে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো বডি ডাবল ছাড়াই জটিল অ্যাকশন কোরিওগ্রাফি সম্পন্ন করেছেন রাশমিকা।

শুটিং শেষে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লেখেন, কিছুদিন ধরে তিনি সবার চোখের আড়ালে ছিলেন, কারণ এই কাজেই ব্যস্ত ছিলেন। এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জিং অভিজ্ঞতা তাকে দারুণ রোমাঞ্চিত করেছে এবং পর্দায় সেই পরিশ্রমের প্রতিফলন দর্শক দেখতে পাবেন বলে তিনি আশা করছেন।

প্রযোজনা সংস্থার দাবি, ‘মাইসা’র এই আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স ভারতীয় অ্যাকশন সিনেমায় নতুন মানদণ্ড তৈরি করবে। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি নারীপ্রধান গল্পে এমন বড় পরিসরের অ্যাকশন আয়োজন দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠবে বলেও তাদের প্রত্যাশা।

এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন রাশমিকা মান্দানা। সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমায় শহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। পাশাপাশি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তেলেগু সিনেমা ‘রনাবালি’র কাজও এগিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাশমিকা যে কারণে ২০ ঘণ্টা পানির নিচে
0:00 / 0:00
1x