খবর প্রতিদিন ২৪

ডোমারে ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহতের ঘটনায় পলাতক চালক বগুড়া থেকে গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় মা ও তাঁর দুই সন্তানসহ ৪জন নিহত হওয়ার আলোচিত সড়ক দুর্ঘটনায় পলাতক ট্রাকচালক খোকন সাকিদার (৩৫) কে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। দুর্ঘটনার পর থেকেই চালক খোকন পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত খোকন বগুড়া জেলার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের ইব্রাহিমের ছেলে।

থানা সুত্রে জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ডোমার থানার এসআই অমিত কুমার দে ও সঙ্গীয় ফোর্স রবিবার (১৯ জুলাই) সকালে বগুড়া জেলার র‌্যাব-১২ এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বগুড়া জেলার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে, পরে তাকে ডোমার থানায় নিয়ে আসা হয়।  

গত ১২ জুলাই বিকেলে ডোমার উপজেলার মটুকপুর নদীয়া পাড়া এলাকায় একটি ট্রাক ও ব্যাটারী চালিত মিথিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও তাঁর দুই সন্তানসহ ৪জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক ছিল। ঘটনার পর নিহতদের পরিবারে পক্ষে প্রদিপ কুমার বাদী হয়ে ট্রাক চালকের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। সেই থেকে ট্রাক চালক পলাতক ছিল। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক চালক খোকনকে পুলিশ ও র‌্যাবের যৌথ্য অভিযানে গ্রেফতার করা হয়। তাকে আগামীকাল সকালে জেলার বিজ্ঞ আদালতে পঠানো হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ডোমারে ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহতের ঘটনায় পলাতক চালক বগুড়া থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় মা ও তাঁর দুই সন্তানসহ ৪জন নিহত হওয়ার আলোচিত সড়ক দুর্ঘটনায় পলাতক ট্রাকচালক খোকন সাকিদার (৩৫) কে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। দুর্ঘটনার পর থেকেই চালক খোকন পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত খোকন বগুড়া জেলার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের ইব্রাহিমের ছেলে।

থানা সুত্রে জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ডোমার থানার এসআই অমিত কুমার দে ও সঙ্গীয় ফোর্স রবিবার (১৯ জুলাই) সকালে বগুড়া জেলার র‌্যাব-১২ এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বগুড়া জেলার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে, পরে তাকে ডোমার থানায় নিয়ে আসা হয়।  

গত ১২ জুলাই বিকেলে ডোমার উপজেলার মটুকপুর নদীয়া পাড়া এলাকায় একটি ট্রাক ও ব্যাটারী চালিত মিথিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও তাঁর দুই সন্তানসহ ৪জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক ছিল। ঘটনার পর নিহতদের পরিবারে পক্ষে প্রদিপ কুমার বাদী হয়ে ট্রাক চালকের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। সেই থেকে ট্রাক চালক পলাতক ছিল। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক চালক খোকনকে পুলিশ ও র‌্যাবের যৌথ্য অভিযানে গ্রেফতার করা হয়। তাকে আগামীকাল সকালে জেলার বিজ্ঞ আদালতে পঠানো হবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x