পাবনায় ছেলের সামনেই গুলি করে হোসেন আলী ওরফে ঠাকুর হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল হামিদ(৪৫)কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গতকাল শুক্রবার রাতে তাকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ পাবনা সদর উপজেলার জাফরাবাদ গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও হোসেন আলী হত্যা মামলার ৪ নং এজাহারভুক্ত আসামি।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার বিএন ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা র্যাব-৭ ও র্যাব সদর দপ্তরের সহযোগিতায় গতকাল চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে হামিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুন,২০২৬ তারিখে পাবনার একটি মাদরাসার সামনে ছেলের সম্মুখে হোসেন আলীকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬