খবর প্রতিদিন ২৪

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যারকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে।

তিনি জানান, দেশ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে সরকার প্রধান চাইলে যেকোনো মুহুর্তে মন্ত্রীসভায় রদবদল করতে পারে। তবে এটার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না, মিথ্যা ও অপতথ্য রোধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি মিথ্যা ও অপতথ্য ছড়ানো ব্যক্তিদের কঠোর হঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর।

তিনি বলেন, অপতথ্য ও সাইবার বুলিং রোধে জনস্বার্থ বিবেচনায় তথ্য মন্ত্রণালয়ের অধীনে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।

ডা. জাহেদ বলেন, পুলিশ ও প্রশাসনে থাকা গণঅভ্যুত্থানে হত্যা ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, ১৭ বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য উপদেষ্টা জানান, কোন মন্ত্রী ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রীসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে, দফতর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এটি সরকারের ১৮০ দিনের পরপর নাকি আরও সময় লাগবে, সেটি নিশ্চিত করেননি তিনি।

এছাড়া, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ১ বছরেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করে ডা. জাহেদ জানান, সরকার যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার: ডা. জাহেদ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যারকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে।

তিনি জানান, দেশ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে সরকার প্রধান চাইলে যেকোনো মুহুর্তে মন্ত্রীসভায় রদবদল করতে পারে। তবে এটার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না, মিথ্যা ও অপতথ্য রোধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি মিথ্যা ও অপতথ্য ছড়ানো ব্যক্তিদের কঠোর হঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর।

তিনি বলেন, অপতথ্য ও সাইবার বুলিং রোধে জনস্বার্থ বিবেচনায় তথ্য মন্ত্রণালয়ের অধীনে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।

ডা. জাহেদ বলেন, পুলিশ ও প্রশাসনে থাকা গণঅভ্যুত্থানে হত্যা ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, ১৭ বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য উপদেষ্টা জানান, কোন মন্ত্রী ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রীসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে, দফতর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এটি সরকারের ১৮০ দিনের পরপর নাকি আরও সময় লাগবে, সেটি নিশ্চিত করেননি তিনি।

এছাড়া, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ১ বছরেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করে ডা. জাহেদ জানান, সরকার যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x