উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিনোদন প্রতিবেদক : ||
আদালত নির্দেশ দিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে উদ্ধার হওয়া চার ভরি স্বর্ণ তাকে বুঝিয়ে দেওয়ার।বুধবার (১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বর্তমানে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে।ঈরঃু ্ খড়পধষ এঁরফবংমামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে ববির বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায় ফারুক ও তার সহযোগীরা।পরে ফারুককে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চার ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ।আদালতের আদেশের বিষয়ে ববি বলেন, উদ্ধার হওয়া চার ভরি স্বর্ণ তাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি চুরি যাওয়া মালামাল উদ্ধারে ডিবি পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার আস্থা রয়েছে। গোয়েন্দা পুলিশ বাকি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধারের আশ্বাস দিয়েছে। পরিবারের স্মৃতিবিজড়িত অলঙ্কারগুলোও ফিরে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।