খবর প্রতিদিন ২৪

​চট্টগ্রামে পানিবন্দি অসহায় ৭০০ পরিবারের পাশে সিএমপি: বিতরণ করা হচ্ছে ত্রাণ

চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া অসহায় ও পানিবন্দি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

​সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়ের পক্ষ থেকে বিশেষ এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত অসহায় ও আশ্রয়গ্রহণকারী সর্বমোট ৭০০ (সাতশত)টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

​ইতিমধ্যেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের এমন মানবিক উদ্যোগে দুর্যোগ কবলিত অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটেছে। সিএমপি জানায়, নগরবাসীর যেকোনো দুর্যোগে তাদের এই মানবিক সহায়তা ও পাশে থাকার প্রত্যয় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ১৫ জুলাই ২০২৬

​চট্টগ্রামে পানিবন্দি অসহায় ৭০০ পরিবারের পাশে সিএমপি: বিতরণ করা হচ্ছে ত্রাণ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া অসহায় ও পানিবন্দি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

​সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়ের পক্ষ থেকে বিশেষ এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত অসহায় ও আশ্রয়গ্রহণকারী সর্বমোট ৭০০ (সাতশত)টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

​ইতিমধ্যেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের এমন মানবিক উদ্যোগে দুর্যোগ কবলিত অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটেছে। সিএমপি জানায়, নগরবাসীর যেকোনো দুর্যোগে তাদের এই মানবিক সহায়তা ও পাশে থাকার প্রত্যয় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x