খবর প্রতিদিন ২৪

নাশকতা মামলায় জেলহাজতে এমপি নূর মোহাম্মদ

ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জ থানায় হওয়া একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ জুলাই।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার এ  আদেশ দেন। এর আগে ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা জানান, সাবেক এমপি নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হলে বকশীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি নাশকতা পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেন। আমরা আশা করি তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন করে তাকে রিমান্ডে নেবেন এবং জামিন নিষেধ শোনানি সেদিনই হতে পারে।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি জিআর (২৬১/২০২৬) মামলা হয়। বকশীগঞ্জ থানার মামলা নম্বর ৯।

উল্লেখ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশগঞ্জ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি। 

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নাশকতা মামলায় জেলহাজতে এমপি নূর মোহাম্মদ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জ থানায় হওয়া একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ জুলাই।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার এ  আদেশ দেন। এর আগে ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা জানান, সাবেক এমপি নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হলে বকশীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি নাশকতা পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেন। আমরা আশা করি তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন করে তাকে রিমান্ডে নেবেন এবং জামিন নিষেধ শোনানি সেদিনই হতে পারে।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি জিআর (২৬১/২০২৬) মামলা হয়। বকশীগঞ্জ থানার মামলা নম্বর ৯।

উল্লেখ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশগঞ্জ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি। 

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x