খবর প্রতিদিন ২৪

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

বৃহস্পতিবার (৯ জুলাই) সরকার ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে এখনও পৃথক কোনো আদেশ জারি হয়নি।

এতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন। যেসব কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়েছে, তারা বর্তমান কর্মস্থলের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

বর্তমানে প্রশাসনে যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬১ জন। এবারের পদোন্নতিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে মূল বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি আগে পদোন্নতি থেকে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।

‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।

বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে পাঁচ বছরের চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা উপসচিব পদে কমপক্ষে তিন বছরের চাকরিসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

বৃহস্পতিবার (৯ জুলাই) সরকার ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে এখনও পৃথক কোনো আদেশ জারি হয়নি।

এতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন। যেসব কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়েছে, তারা বর্তমান কর্মস্থলের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

বর্তমানে প্রশাসনে যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬১ জন। এবারের পদোন্নতিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে মূল বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি আগে পদোন্নতি থেকে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।

‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।

বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে পাঁচ বছরের চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা উপসচিব পদে কমপক্ষে তিন বছরের চাকরিসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
0:00 / 0:00
1x