খবর প্রতিদিন ২৪

পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ট্রফি উন্মোচন

পাবনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে এই আকর্ষণীয় ট্রফিটি উন্মোচন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

​জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, শুক্রবার বিকেলে এক জমকালো ও আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মাঠে গড়াবে প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্ট। এবারের আসরে জেলার ৯টি উপজেলা ও পাবনা পৌরসভা মিলে মোট ১০টি দল খেলায় অংশ নিচ্ছে। বর্তমান তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের অন্ধকার পথ থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়ামুখী করতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ট্রফি উন্মোচন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

পাবনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে এই আকর্ষণীয় ট্রফিটি উন্মোচন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

​জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, শুক্রবার বিকেলে এক জমকালো ও আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মাঠে গড়াবে প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্ট। এবারের আসরে জেলার ৯টি উপজেলা ও পাবনা পৌরসভা মিলে মোট ১০টি দল খেলায় অংশ নিচ্ছে। বর্তমান তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের অন্ধকার পথ থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়ামুখী করতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x