উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এস কে সরকার, পাবনা: ||
পাবনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে এই আকর্ষণীয় ট্রফিটি উন্মোচন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, শুক্রবার বিকেলে এক জমকালো ও আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মাঠে গড়াবে প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্ট। এবারের আসরে জেলার ৯টি উপজেলা ও পাবনা পৌরসভা মিলে মোট ১০টি দল খেলায় অংশ নিচ্ছে। বর্তমান তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের অন্ধকার পথ থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়ামুখী করতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।