পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।
পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস. এম. ফরিদুর রহিম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম এবং মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
চেক হস্তান্তরকালে সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, "সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা পঙ্গুত্ব বরণ করার ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।
তবে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে।" সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিআরটিএ সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এবং গুরুতর আহতদের চিকিৎসার জন্য এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার এবং আহত ৩ জনসহ মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬