খবর প্রতিদিন ২৪

৪৭তম বিসিএস-এ বুটেক্স থেকে সুপারিশপ্রাপ্ত হলেন যারা

রবিবার (২৮ জুন) ৪৭তম বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স) থেকে ১৮ জন শিক্ষার্থীর সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুটেক্সে থেকে প্রশাসন ক্যাডারে ৪ জন, পুলিশ ক্যাডারে ৩ জন, কর (ট্যাক্স) ক্যাডারে ৩ জন, তথ্য ক্যাডারে ২ জন, অডিট ক্যাডারে ২ জন, কাস্টমস ক্যাডারে ১ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১ জন, ডাক (পোস্টাল) ক্যাডারে ১ জন, আনসার ক্যাডারে ১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩৭তম ব্যাচের শিক্ষার্থী সজীব, ৪০তম ব্যাচের মেহেদী হাসান রাব্বি ও কৃষ্ণ রঞ্জন রায় এবং ৪৩তম ব্যাচের শামীম খান।

পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন ৩৮তম ব্যাচের এইচ. এম. সাকোয়াফ আশরাফ, ৪৩তম ব্যাচের রাহুল ভৌমিক ও নূর এ আলম মিয়া।

এছাড়াও কর (ট্যাক্স) ক্যাডারে ৩৮তম ব্যাচের জাহিদ হাসান, ৪৩তম ব্যাচের আব্দুস সামাদ ও ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শেখ মোল্লিক অন্তর, কাস্টমস ক্যাডারে ৩৯তম ব্যাচের উজ্জ্বল হোসেন, আনসার ক্যাডারে ৪১তম ব্যাচের পিয়াস খান, তথ্য ক্যাডারে  ৪১তম ব্যাচের নাসিম সানি ও ৪৩তম ব্যাচের শাহরিয়ার হোসেন নিরব, অডিট ক্যাডারে  ৩৯তম ব্যাচের জাবের হোসেন এবং ৪০তম ব্যাচের মুনিম আল রাইহান, পরিবার পরিকল্পনা ক্যাডারে  ৪৩তম ব্যাচের অনির্বাণ মজুমদার এবং ডাক (পোস্টাল) ক্যাডারে  ৪০তম ব্যাচের রিয়াদুল ইসলাম সুপারিশ প্রাপ্ত হয়েছেন৷

এ বিষয়ে ৩৮তম ব্যাচের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এইচ এম সাকোয়াফ আশরাফ বলেন, আজ আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ এবং আনন্দের একটি দিন। বাংলাদেশ পুলিশ সার্ভিসে এএসপি হিসেবে মনোনীত হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম, অসংখ্য বিনিদ্র রাত এবং নিজের স্বপ্নের প্রতি অবিচল আত্মবিশ্বাস। তবে এই দীর্ঘ ও কঠিন যাত্রায় আমার পরিবারের ত্যাগ, সহকর্মী ও বন্ধুদের অকুণ্ঠ সমর্থন না থাকলে আজ আমি এখানে দাঁড়িয়ে এই গৌরব অর্জন করতে পারতাম না।

পুলিশ ক্যাডার হওয়া আমার কাছে কেবল একটি চাকরি বা পদমর্যাদা নয়, এটি দেশের মানুষের সেবা করার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এক বিশাল দায়িত্ব ও সুযোগ। দেশ মাতৃকার সেবা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে আমার সর্বোচ্চ উজাড় করে দেব।
আমার এই নতুন পথচলার জন্য আপনাদের সবার কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থী।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং এ বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

৪৭তম বিসিএস-এ বুটেক্স থেকে সুপারিশপ্রাপ্ত হলেন যারা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x