বেফাঁস মন্তব্যের জেরে প্রত্যাহার করা হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে। তাকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।
শনিবার (২১ জুন) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা-১ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, আগামী ২১ জুন তাকে বর্তমান কর্মস্থল থেকে পুলিশ সদরদপ্তরে যোগদানের জন্য রিপোর্ট করতে হবে।
গত ১৭ জুন খুলনার লবণচরা থানা এলাকায় এক সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে মোহাম্মদ রাশিদুল ইসলাম খান অপরাধীদের তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন। ওই সময় তিনি বলেন, কোনো তথ্য ফাঁস হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আমি নিজে ওই পুলিশ সদস্যকে গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজেরা পিটিয়ে মারবেন।’
এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করলে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬