খবর প্রতিদিন ২৪

পরিবহণ খাতে শৃঙ্খলায় আসছে আন্তর্জাতিক মাল্টি মোডাল ব্যবস্থা চালু হবে : পাবনায় সড়ক, রেল ও নৌমন্ত্রী

জনস্বার্থে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা এবং আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। শনিবার পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জনস্বার্থ ও জননিরাপত্তার স্বার্থে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা একটি বড় জনদাবি। একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে।”

“এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করার সুযোগ নেই; এখানে শুধুই প্রধান্য পবে জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব শিগগিরই আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত ও স্বীকৃত ‘মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা’ বাংলাদেশে বাস্তবায়িত ও দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ঢাকার সাথে রেল যোগাযোগ চালুর বিষয়ে মন্ত্রী জানান, “ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগের জন্য লোকোমোটিভ (ইঞ্জিন) ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী মাসেই নতুন রেল কোচগুলো এসে পৌঁছাবে। কোচ পাওয়ার পরপরই অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ঢাকা-পাবনা এবং পরবর্তীতে ঢাকা-খুলনা লাইন চালু করা হবে।”

এছাড়াও আরিচা-খাসচর ফেরি ও সড়ক যোগাযোগ প্রকল্প বিষয়ে মন্ত্রী বলেন, “বর্তমান সরকার ইতিমধ্যে এই বিষয়গুলো গুরুত্বের সাথে আমলে নিয়েছে। প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে ‘ফিজিবিলিটি স্টাডি’ এবং ‘ডিপিপি’ প্রণয়নের কাজ ইতিমধ্যে চালু হয়েছে। নৌ ও সড়কদুই খাতের সমন্বয়ে এই প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. আরেফা সুলতানা রুমা, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুররুল ইসলাম বিশু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায় সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ২০ জুন ২০২৬

পরিবহণ খাতে শৃঙ্খলায় আসছে আন্তর্জাতিক মাল্টি মোডাল ব্যবস্থা চালু হবে : পাবনায় সড়ক, রেল ও নৌমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x