খবর প্রতিদিন ২৪

জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

তিউনিসিয়া প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও হতাশার মুখ দেখেছে। জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দলটির।

রোববার (২১ জুন) মেক্সিকোর স্টাডিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে জাপান। আক্রমণ ও বল দখল—দুই ক্ষেত্রেই এগিয়ে ছিল সামুরাই ব্লুরা। ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল করে বড় জয় তুলে নেয় তারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই বিশ্বকাপের ১০০০তম ম্যাচের প্রথম গোলটি করেন দাইচি কামাদা। বাঁ দিক থেকে নাকামুরার বাড়ানো পাস জালে জড়ান তিনি।

এরপর একের পর এক আক্রমণ চালালেও কোনোভাবে তা সামাল দেয় তিউনিসিয়া। তবে ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করেন আয়াসে উয়েদা।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জাপান। ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর জোরালো শটে আসে দলের তৃতীয় গোল।

ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন উয়েদা। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করার পর তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।

বাকি সময়ে আর কোনো দল গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।

এই জয়ে ‘এফ’ গ্রুপে শক্ত অবস্থানে রয়েছে জাপান। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, দ্বিতীয় স্থানে জাপান এবং তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

তিউনিসিয়া প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও হতাশার মুখ দেখেছে। জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দলটির।

রোববার (২১ জুন) মেক্সিকোর স্টাডিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে জাপান। আক্রমণ ও বল দখল—দুই ক্ষেত্রেই এগিয়ে ছিল সামুরাই ব্লুরা। ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল করে বড় জয় তুলে নেয় তারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই বিশ্বকাপের ১০০০তম ম্যাচের প্রথম গোলটি করেন দাইচি কামাদা। বাঁ দিক থেকে নাকামুরার বাড়ানো পাস জালে জড়ান তিনি।

এরপর একের পর এক আক্রমণ চালালেও কোনোভাবে তা সামাল দেয় তিউনিসিয়া। তবে ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করেন আয়াসে উয়েদা।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জাপান। ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর জোরালো শটে আসে দলের তৃতীয় গোল।

ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন উয়েদা। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করার পর তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।

বাকি সময়ে আর কোনো দল গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।

এই জয়ে ‘এফ’ গ্রুপে শক্ত অবস্থানে রয়েছে জাপান। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, দ্বিতীয় স্থানে জাপান এবং তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x