খবর প্রতিদিন ২৪

প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরোও তিন ছবি

 প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরোও তিন ছবি

প্রেক্ষাগৃহে দর্শক সংকট দেখা দিয়েছে ঢালিউডে কোরবানির ঈদের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো প্রত্যাশিত সাফল্য না পাওয়ায়। এ পরিস্থিতিতে দর্শক টানতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।

প্রতিষ্ঠানটি আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে ‘সামার হিট ফেস্ট’। এক সপ্তাহব্যাপী এই আয়োজনে পুনরায় প্রদর্শিত হবে চারটি সফল চলচ্চিত্র—রায়হান রাফীর ‘তাণ্ডব’, মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, তানিম নূরের ‘উৎসব’ এবং ‘বনলতা এক্সপ্রেস’।

মঙ্গলবার বিকেলে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক ঈদের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো দর্শকপ্রিয়তা না পাওয়ায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আগের জনপ্রিয় ছবিগুলো আবারও বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

প্রদর্শিত ছবিগুলোর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়া বাকি তিনটি গত বছরের মুক্তি পাওয়া ছবি। এর মধ্যে ‘বরবাদ’ বক্স অফিসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল বলেও জানানো হয়।

প্রযোজনা ও অভিনয়ের দিক থেকে ছবিগুলোতে যুক্ত রয়েছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, গাজী রাকায়েত, ইধিকা পাল, জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগে দর্শকের আগ্রহ ফিরবে এবং প্রেক্ষাগৃহে আবারও প্রাণচাঞ্চল্য তৈরি হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরোও তিন ছবি

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রেক্ষাগৃহে দর্শক সংকট দেখা দিয়েছে ঢালিউডে কোরবানির ঈদের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো প্রত্যাশিত সাফল্য না পাওয়ায়। এ পরিস্থিতিতে দর্শক টানতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।

প্রতিষ্ঠানটি আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে ‘সামার হিট ফেস্ট’। এক সপ্তাহব্যাপী এই আয়োজনে পুনরায় প্রদর্শিত হবে চারটি সফল চলচ্চিত্র—রায়হান রাফীর ‘তাণ্ডব’, মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, তানিম নূরের ‘উৎসব’ এবং ‘বনলতা এক্সপ্রেস’।

মঙ্গলবার বিকেলে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক ঈদের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো দর্শকপ্রিয়তা না পাওয়ায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আগের জনপ্রিয় ছবিগুলো আবারও বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

প্রদর্শিত ছবিগুলোর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়া বাকি তিনটি গত বছরের মুক্তি পাওয়া ছবি। এর মধ্যে ‘বরবাদ’ বক্স অফিসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল বলেও জানানো হয়।

প্রযোজনা ও অভিনয়ের দিক থেকে ছবিগুলোতে যুক্ত রয়েছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, গাজী রাকায়েত, ইধিকা পাল, জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগে দর্শকের আগ্রহ ফিরবে এবং প্রেক্ষাগৃহে আবারও প্রাণচাঞ্চল্য তৈরি হবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরোও তিন ছবি
0:00 / 0:00
1x