খবর প্রতিদিন ২৪

বসনিয়াকে কাঁদিয়ে সুইজারল্যান্ডের দুর্দান্ত জয়

২০২৬ ফিফা বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমার্ধে ০-০ গোলে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে গোলে বন্যায় বসনিয়াকে ভাসিয়ে দেয় সুইজারল্যান্ড। আক্রমণ পাল্টা আক্রমণে ৪-১ গোলে দুর্দান্ত জয় পেলো সুইজারল্যান্ড।

কোচ মুরাত ইয়াকিনের দল সুইজারল্যান্ড কাতারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে অনেককে হতাশ করেছে। খেলায় আধিপত্য বিস্তার করা এবং ব্রিল এমবোলোর পেনাল্টি গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও সুইজারল্যান্ড তাদের সেই সুবিধা ধরে রাখতে ব্যর্থ হয় এবং ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষকে সমতায় ফেরানোর সুযোগ করে দেয়। এবার সেই ভুল থেকে বের হতে চাইবে তারা।

এদিকে, বসনিয়াও কানাডার বিপক্ষে ড্র দিয়ে শুরু করেছে নিজেদের বিশ্বকাপ যাত্রা। আগের ম্যাচে রক্ষণে দৃঢ়তা দেখালেও, সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে স্ট্রাইকারদের দক্ষতা পুরোপুরি আশাব্যঞ্জক ছিল না। বসনিয়ার এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।

গ্রুপ ‘বি’-এর চারটি দলেরই বর্তমানে এক পয়েন্ট করে রয়েছে। প্রথম রাউন্ডে সুইজারল্যান্ড ড্র করেছে কাতারের সঙ্গে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পাওয়া কাতার যোগ করা সময়ে গোল করে ম্যাচটি ১-১ সমতায় শেষ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

বসনিয়াকে কাঁদিয়ে সুইজারল্যান্ডের দুর্দান্ত জয়

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমার্ধে ০-০ গোলে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে গোলে বন্যায় বসনিয়াকে ভাসিয়ে দেয় সুইজারল্যান্ড। আক্রমণ পাল্টা আক্রমণে ৪-১ গোলে দুর্দান্ত জয় পেলো সুইজারল্যান্ড।

কোচ মুরাত ইয়াকিনের দল সুইজারল্যান্ড কাতারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে অনেককে হতাশ করেছে। খেলায় আধিপত্য বিস্তার করা এবং ব্রিল এমবোলোর পেনাল্টি গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও সুইজারল্যান্ড তাদের সেই সুবিধা ধরে রাখতে ব্যর্থ হয় এবং ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষকে সমতায় ফেরানোর সুযোগ করে দেয়। এবার সেই ভুল থেকে বের হতে চাইবে তারা।

এদিকে, বসনিয়াও কানাডার বিপক্ষে ড্র দিয়ে শুরু করেছে নিজেদের বিশ্বকাপ যাত্রা। আগের ম্যাচে রক্ষণে দৃঢ়তা দেখালেও, সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে স্ট্রাইকারদের দক্ষতা পুরোপুরি আশাব্যঞ্জক ছিল না। বসনিয়ার এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।

গ্রুপ ‘বি’-এর চারটি দলেরই বর্তমানে এক পয়েন্ট করে রয়েছে। প্রথম রাউন্ডে সুইজারল্যান্ড ড্র করেছে কাতারের সঙ্গে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পাওয়া কাতার যোগ করা সময়ে গোল করে ম্যাচটি ১-১ সমতায় শেষ করে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x