খবর প্রতিদিন ২৪

রোনালদো বিশ্বকাপে মাঠে নামার আগেই রেকর্ড গড়লেন

ক্রিস্টিয়ানো রোনালদো হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচের শুরুর একাদশে জায়গা পেয়েছেন। এতে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরু করার রেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সী পর্তুগাল অধিনায়ক।

গ্রুপ ‘কে’র এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে পর্তুগাল। একাদশে নাম ওঠার মাধ্যমে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ডে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন রোনালদো। তবে বয়সের বিবেচনায় মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।

আগের রেকর্ডটি ছিল কানাডার আতিবা হাচিনসনের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৩৯ বছর ২৯২ দিন বয়সে মাঠে নামেন সাবেক এ মিডফিল্ডার।

ডিআর কঙ্গোর বিপক্ষে গোল করতে পারলে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করবেন রোনালদো। তিনি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন। এর আগে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন পর্তুগিজ তারকা।

আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ ১৪৩ গোল করা রোনালদোর বিশ্বকাপে গোলসংখ্যা আট। ২০২২ সালের কাতার বিশ্বকাপে একটি গোল করেছিলেন তিনি। সেবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল।

ক্লাব ফুটবলে বর্তমানে ইউরোপের শীর্ষ লিগে না খেললেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন রোনালদো। সৌদি প্রো লিগের আল নাসরের হয়ে চার মৌসুমে ১২৯ গোল করেছেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

রোনালদো বিশ্বকাপে মাঠে নামার আগেই রেকর্ড গড়লেন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ক্রিস্টিয়ানো রোনালদো হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচের শুরুর একাদশে জায়গা পেয়েছেন। এতে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরু করার রেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সী পর্তুগাল অধিনায়ক।

গ্রুপ ‘কে’র এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে পর্তুগাল। একাদশে নাম ওঠার মাধ্যমে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ডে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন রোনালদো। তবে বয়সের বিবেচনায় মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।

আগের রেকর্ডটি ছিল কানাডার আতিবা হাচিনসনের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৩৯ বছর ২৯২ দিন বয়সে মাঠে নামেন সাবেক এ মিডফিল্ডার।

ডিআর কঙ্গোর বিপক্ষে গোল করতে পারলে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করবেন রোনালদো। তিনি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন। এর আগে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন পর্তুগিজ তারকা।

আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ ১৪৩ গোল করা রোনালদোর বিশ্বকাপে গোলসংখ্যা আট। ২০২২ সালের কাতার বিশ্বকাপে একটি গোল করেছিলেন তিনি। সেবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল।

ক্লাব ফুটবলে বর্তমানে ইউরোপের শীর্ষ লিগে না খেললেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন রোনালদো। সৌদি প্রো লিগের আল নাসরের হয়ে চার মৌসুমে ১২৯ গোল করেছেন তিনি।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x