খবর প্রতিদিন ২৪

সিলেটের শাহজালাল (রহ.) মাজারের তিনটি দানের ডেগ সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন

ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.) মাজারের। একই সঙ্গে মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, মাজার প্রাঙ্গণে ভক্তদের দান সংগ্রহের জন্য ব্যবহৃত তিনটি বড় ডেগ বা পাত্র প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করা হয়। এর পরিবর্তে মাজারের মূল প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী দানবাক্স বসানো হয়েছে। এর মধ্যে একটি বড় প্রধান দানবাক্স এবং মাজার এলাকার বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট দানবাক্স স্থাপন করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা জানান, মাজারের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের দেওয়া সকল দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা এই বাক্সগুলোতে জমা হবে।

দানবাক্সগুলোর নিরাপত্তা ও অর্থ ব্যবস্থাপনার সুষ্ঠ তদারকির জন্য মাজার এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এখন থেকে সরকারি এই ব্যবস্থার মাধ্যমেই মাজারের দান সংগৃহীত ও সংরক্ষিত হবে।

মাজার সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে বড় ডেগগুলোতে ভক্তরা নগদ অর্থ দান করে আসতেন। প্রশাসনের এই নতুন উদ্যোগের ফলে মাজারের দান সংগ্রহে একটি প্রাতিষ্ঠানিক ও তদারকি মূলক কাঠামো তৈরি হলো।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

সিলেটের শাহজালাল (রহ.) মাজারের তিনটি দানের ডেগ সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.) মাজারের। একই সঙ্গে মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, মাজার প্রাঙ্গণে ভক্তদের দান সংগ্রহের জন্য ব্যবহৃত তিনটি বড় ডেগ বা পাত্র প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করা হয়। এর পরিবর্তে মাজারের মূল প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী দানবাক্স বসানো হয়েছে। এর মধ্যে একটি বড় প্রধান দানবাক্স এবং মাজার এলাকার বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট দানবাক্স স্থাপন করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা জানান, মাজারের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের দেওয়া সকল দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা এই বাক্সগুলোতে জমা হবে।

দানবাক্সগুলোর নিরাপত্তা ও অর্থ ব্যবস্থাপনার সুষ্ঠ তদারকির জন্য মাজার এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এখন থেকে সরকারি এই ব্যবস্থার মাধ্যমেই মাজারের দান সংগৃহীত ও সংরক্ষিত হবে।

মাজার সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে বড় ডেগগুলোতে ভক্তরা নগদ অর্থ দান করে আসতেন। প্রশাসনের এই নতুন উদ্যোগের ফলে মাজারের দান সংগ্রহে একটি প্রাতিষ্ঠানিক ও তদারকি মূলক কাঠামো তৈরি হলো।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x