খবর প্রতিদিন ২৪

জনরায় উপেক্ষা করার পরিনতি ভালো হয় না; গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন: পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম,পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিলো জনরায়কে অবজ্ঞা করার কারণে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে জনরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষি জনরায় উপেক্ষা করার পরিনতি কখনোই ভালো হয় না। সেজন্য সরকারকে বলবো, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাচ, কথার ফুলঝুরি ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না।

আজ ২০ জুলাই, সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় সভাপতির বক্তব্য সরকারের প্রতি এই আহবান করেন পীর সাহেব চরমোনাই।

পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই সনদ বিএনপিসহ সকলে সাক্ষর করেছে। সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে বিএনপি একবারের জন্যও গণভোটের বিপক্ষে কথা বলে নাই। বরং বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার গণভোটে "হ্যা" এর পক্ষে প্রচারণা করেছেন। এখন সংসদে গণভোটকে "প্রতারণা" বলা বিএনপির রাজনৈতিক অসততা এবং শঠতা। বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহবান করবো, রাজনীতিতে অসততা ও শঠতা করবেন না। বরং গণরায়কে সন্মান জানিয়ে এবং নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থানের প্রতি অবিচল থেকে গণভোটের রায় বাস্তবায়ন করুন। এতে নেতা হিসেবে আপনি, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্রের সকলে উপকৃত হবে।

জরুরি সভায় আরো উপস্থিত ছিলেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর  মহাসচিব    মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব    প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম,    হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, নেহার উদ্দিন ,সহকারী মহাসচিব    মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক    মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)    মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)    মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)     শেখ মুহাম্মদ নুরুন নাবী,  সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ)    হাফেজ মাওলানা প্রভাষক মোঃ আলমগীর হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ), ইঞ্জিনিয়ার শেখ মারুফ, প্রবাসী কল্যাণ সম্পাদক    মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক    শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক    শেখ আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক    বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সদস্য (শৃঙ্খলা বিভাগ)    আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য (ওলামা বিভাগ) মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, সদস্য (ওলামা বিভাগ)    মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, সদস্য (সমাজকল্যাণ বিভাগ)    আব্দুর রহমান, সদস্য (শৃঙ্খলা বিভাগ)    অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ)    আতিকুর রহমান মুজাহিদ, সদস্য (প্রচার ও মিডিয়া বিভাগ) কে এম শরীয়াতুল্লাহ, সদস্য (ওলামা বিভাগ)    মুফতি রেজাউল করীম আবরার, সদস্য (নির্বাচন ও জনপ্রতিনিধি বিভাগ)    মুফতি শামসুদ্দোহা আশরাফী, সদস্য (শিল্প ও বাণিজ্য বিভাগ)    কে এম বিল্লাল, সদস্য (সমাজকল্যাণ বিভাগ)    আবুল মোকাররম মো: কামাল উদ্দীন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জনরায় উপেক্ষা করার পরিনতি ভালো হয় না; গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন: পীর সাহেব চরমোনাই

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x