খবর প্রতিদিন ২৪

হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

দিনাজপুরের হিলিতে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ ও
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ কৃষি বিভাগের
কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, রাসায়নিক সার এবং শীতকালীন হাইব্রিড ও উফশী শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের হিলিতে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ ও
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ কৃষি বিভাগের
কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, রাসায়নিক সার এবং শীতকালীন হাইব্রিড ও উফশী শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x