খবর প্রতিদিন ২৪

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। এতে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) এস এম বায়েজিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীরসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, সেবার মানোন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জেলার সার্বিক উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, সরকারি সেবার মান বৃদ্ধি এবং নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, আন্তঃদপ্তর সমন্বয় জোরদার এবং জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। এতে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) এস এম বায়েজিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীরসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, সেবার মানোন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জেলার সার্বিক উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, সরকারি সেবার মান বৃদ্ধি এবং নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, আন্তঃদপ্তর সমন্বয় জোরদার এবং জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x