ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) সাব-ইন্সপেক্টর (এসআই) জিয়া উদ্দিন আহমেদ নূরনগর এলাকায় মাদক, চুরি ও অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। নূরনগর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের এই দৃঢ় অভিব্যক্তির কথা তুলে ধরেন।
সভায় এসআই জিয়া উদ্দিন আহমেদ বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্যের একটাই নির্দেশনা—মাদকের সাথে কোনো আপস নয়। নূরনগর এলাকা থেকে মাদক নির্মূল করাই আমার মূল লক্ষ্য।" তিনি আরও যোগ করেন, সমাজের সব অপরাধের মূল উৎস হচ্ছে মাদক। মাদক নিয়ন্ত্রণ করা গেলে চুরি, ছিনতাই এবং অনলাইন জুয়ার মতো অন্যান্য অপরাধও অনেকাংশে কমে আসবে।
নবাগত আইসি সমাজের ছদ্মবেশী অপরাধীদের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, "সমাজে অনেক সময় দেখা যায় কেউ ভালো ব্যবসায়ী, দাড়ি-পাঞ্জাবি পরে নামাজ পড়ছেন, কিন্তু পর্দার আড়ালে মাদক ব্যবসায়ীদের অর্থায়ন করছেন কিংবা মদদ দিচ্ছেন। এই ধরনের ‘হোয়াইট কালার’ বা ছদ্মবেশী অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তদন্তে নাম এলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"নূরনগরে মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা শিবপুর পুলিশ ফাঁড়ির নবাগত আইসি এসআই জিয়া উদ্দিনের
অপরাধ জগতে জড়িয়ে পড়াদের উদ্দেশ্যে তিনি বলেন, "যাঁরা অতীতে ভুল করেছেন, তাঁদের সংশোধনের সুযোগ দেওয়া হবে। যদি কেউ অপরাধ ছেড়ে সাধারণ জীবনে ফিরতে চান, তবে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আসুন, আমরা তাঁদের ফুল দিয়ে বরণ করব। কিন্তু কেউ যদি রাজনৈতিক ক্ষমতা, বংশীয় প্রভাব বা লাঠিয়াল বাহিনীর দাপট দেখিয়ে অপরাধ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে তাঁদের জন্য পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ।"
সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে এসআই জিয়া উদ্দিন বলেন, "নূরনগর এলাকাকে শান্ত ও নিরাপদ রাখতে সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। অনেক সময় নিজের ভাই বা নিকটাত্মীয় অপরাধে জড়িয়ে পড়লে তথ্য গোপন করার প্রবণতা দেখা যায়, যা অপরাধকে আরও উসকে দেয়।" তিনি নির্ভয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নূরনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় নূরনগর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ নবাগত আইসি-কে নূরনগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মাদক মুক্ত সমাজ গঠনে সব ধরনের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
নূরনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ হেদায়েত উল্লাহ'র সভাপতিত্বে ও নবীনগর প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ খাইরুল এনাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হেফজুল বাহার,ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে আরএমও ডাক্তার সুহেল রানা,নূরনগর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি ও সমাজ সেবা কর্মকর্তা যুবায়েরুল হক মৃধা, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাবুদ্দিন মাষ্টার,সাংবাদিক এসএম অলিউল্লাহ,সাংবাদিক হোসাইন ইসলাম, সাংবাদিক রুবেল ভূইয়া, সাংবাদিক তৌফিক এলাহীসহ নূরনগর প্রেসক্লাবের অন্যান্য সংবাদকর্মী,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬