খবর প্রতিদিন ২৪

মাটিরাঙ্গা পৌর এলাকার বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে আর্থিক অনুদান তুলেদেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

​আর্থিক সহায়তা  মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল,সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,  উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারি এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। ভুক্তভোগীরা জানান, সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের এই কঠিন মুহূর্তে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই নগদ অর্থ তাদের জরুরি প্রয়োজন মেটাতে এবং পুনরায় ঘুরে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে। সময়োপযোগী এই উদ্যোগের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে। এই সংকটের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত অর্থ সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের এই মানবিক সহায়তা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাটিরাঙ্গা পৌর এলাকার বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে আর্থিক অনুদান তুলেদেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

​আর্থিক সহায়তা  মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল,সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,  উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারি এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। ভুক্তভোগীরা জানান, সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের এই কঠিন মুহূর্তে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই নগদ অর্থ তাদের জরুরি প্রয়োজন মেটাতে এবং পুনরায় ঘুরে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে। সময়োপযোগী এই উদ্যোগের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে। এই সংকটের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত অর্থ সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের এই মানবিক সহায়তা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x