খবর প্রতিদিন ২৪

​মালয়েশিয়ান ব্যবসায়ী দল নিয়ে মোংলা বন্দর পরিদর্শন করলেন কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান জনাব এস এম শফিকুল আলম মনা মোংলা বন্দর পরিদর্শন করেছেন। এ সময় তিনি একটি মালয়েশিয়ান ব্যবসায়ী প্রতিনিধিদল এবং কেডিএ-এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মোংলা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সঙ্গে মোংলা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা, লজিস্টিকস সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সংশ্লিষ্টরা জানান, এই সফরের মাধ্যমে মোংলা বন্দরের সম্ভাবনাকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে। এর ফলে খুলনা অঞ্চলে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

​মালয়েশিয়ান ব্যবসায়ী দল নিয়ে মোংলা বন্দর পরিদর্শন করলেন কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান জনাব এস এম শফিকুল আলম মনা মোংলা বন্দর পরিদর্শন করেছেন। এ সময় তিনি একটি মালয়েশিয়ান ব্যবসায়ী প্রতিনিধিদল এবং কেডিএ-এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মোংলা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সঙ্গে মোংলা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা, লজিস্টিকস সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সংশ্লিষ্টরা জানান, এই সফরের মাধ্যমে মোংলা বন্দরের সম্ভাবনাকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে। এর ফলে খুলনা অঞ্চলে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x