খবর প্রতিদিন ২৪

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ফরিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নায়েবে আমির মাওলানা শাহ মুহাম্মদ মুনিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি হাফেজ কাওছার হোসাইন, উপজেলা শূরা সদস্য আব্দুল মালেক শিকদারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, "জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা।"

বিশেষ অতিথি ফরিদুল হক বলেন, "শহীদদের স্মৃতি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।"

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে ন্যায়, ইনসাফ, মানবিক মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ফরিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নায়েবে আমির মাওলানা শাহ মুহাম্মদ মুনিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি হাফেজ কাওছার হোসাইন, উপজেলা শূরা সদস্য আব্দুল মালেক শিকদারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, "জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা।"

বিশেষ অতিথি ফরিদুল হক বলেন, "শহীদদের স্মৃতি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।"

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে ন্যায়, ইনসাফ, মানবিক মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x