উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান জনাব এস এম শফিকুল আলম মনা মোংলা বন্দর পরিদর্শন করেছেন। এ সময় তিনি একটি মালয়েশিয়ান ব্যবসায়ী প্রতিনিধিদল এবং কেডিএ-এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মোংলা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এলাকা ঘুরে দেখেন।পরিদর্শনকালে প্রতিনিধিদলের সঙ্গে মোংলা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা, লজিস্টিকস সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্টরা জানান, এই সফরের মাধ্যমে মোংলা বন্দরের সম্ভাবনাকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে। এর ফলে খুলনা অঞ্চলে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।