প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানিয়েছেন বাংলাদেশকে আরও সবুজ করে গড়ে তুলতে দেশের শিশুদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্মসূচির অংশ হিসেবে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। একই সঙ্গে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২ লাখ চারা রোপণের কার্যক্রম শুরু হয়।
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য। সেটা তোমার স্কুলে হোক, তোমার বাসার আশপাশে হোক যেখানে সম্ভব একটি করে গাছ রোপণ করবে।
তিনি আরও বলেন,ওই গাছটি কী গাছ, কত দিন বাঁচে, কতটুকু অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী উপকারে আসে এসব বিষয়ে ইন্টারনেটে খোঁজ নিয়ে জানবে। তাহলে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানতে পারবে।
গাছ বড় হলে তা শিশুদের ছায়া, বিশুদ্ধ বাতাস ও শীতল পরিবেশ দেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্কুলে বা বাড়িতে লাগানো গাছ বড় হলে তার সুফল সবাই ভোগ করতে পারবে এবং পরিবেশও আরও বাসযোগ্য হবে।
দিনটিকে স্মরণীয় উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।’
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬