উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া অসহায় ও পানিবন্দি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়ের পক্ষ থেকে বিশেষ এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত অসহায় ও আশ্রয়গ্রহণকারী সর্বমোট ৭০০ (সাতশত)টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।ইতিমধ্যেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের এমন মানবিক উদ্যোগে দুর্যোগ কবলিত অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটেছে। সিএমপি জানায়, নগরবাসীর যেকোনো দুর্যোগে তাদের এই মানবিক সহায়তা ও পাশে থাকার প্রত্যয় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।