খুলনা ওয়াসার (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান (মনি)। সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, "পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬" এর ধারা ৭(১) অনুযায়ী তাকে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে আগামী ৩ (তিন) বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন খুলনা সদরের হাজী মহসীন রোডের বাসিন্দা।
তার এই নতুন দায়িত্বে যোগদানের খবরে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। খুলনা অঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও নাগরিক সেবা আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬