খবর প্রতিদিন ২৪

আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

আরও ছয়টি কমিটি গঠন করা হয়েছে জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত। নতুন করে গঠিত স্থায়ী কমিটি গুলো হল- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত; পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত; পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গঠিত এসব কমিটিতে সভাপতি পদে রাখা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্যদের।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি আলাদা আলদাভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। পরে তা কণ্ঠভোটে পাশ হয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ কমিটির সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল হান্নান, আমীর এজাজ খান (খুলনা-১), জীবা আমিনা খান (সংরক্ষিত আসন), জামায়াতের এমপি জি এম নজরুল ইসলাম, রোকেয়া বেগম ও এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। কমিটির সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ কাজী রফিকুল ইসলাম, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, জামায়াতের সংসদ কেরামত আলী, আলফারুক আব্দুল লতীফ, মাসুদ সাঈদী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত আসনে বিএনপি দলীয় এমপি জহরত আদিব চৌধুরী। কমিটির সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির এমপি আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আতিকুর রহমান মোজাহিদ।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের খালেদ হোসেন মাহবুব। কমিটির সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, আবুল কালাম, হেলেন জেরিন খান, হামিদুর রহমান, জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক এবংয় আবদুল মুনতাকিম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বরিশাল-৩ আসনের এমপি জয়নুল আবেদীন। কমিটির সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, বিএনপির এমপি কামরুজ্জামান, মনোয়ার গোসেন, শিরীন সুলতানা, জামায়াতের নূরুল ইসলাম ও আবদুল বাতেন।

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৩ আসনের বিএনপির এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন। কমিটির সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির এমপি একেএম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মুন্সী রফিকুল আলম, জামায়াতের ইজ্জত উল্লাহ, মশিউর রহমান খান ও ইসলামী আন্দোলনের অলি উল্লাহ।

এর আগে অর্থ, পরিকল্পনা ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x