পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ঝালকাঠি সদর উপজেলার ১ নম্বর গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এবং একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো. রিয়াছুল আমীন জামাল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাম্মৎ বিউটি বেগম, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন খান, ইউনিয়ন সচিব মো. আবদুল লতিফ মোল্লা, সহকারী সচিব সাইফুল ইসলাম, গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসতে হবে। সম্মিলিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬