খবর প্রতিদিন ২৪

তানোরে গভীর রাতে দোকানে আগুন, পুড়ে ছাই

তানোরে গভীর রাতে দোকানে আগুন, পুড়ে ছাই

রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া ফুটবল মাঠসংলগ্ন খাদ্য গুদামের পাশের সড়কের ধারে একটি দোকানে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় পরিকল্পিতভাবে আগুন লাগানোর অভিযোগ করেছেন দোকান মালিক মোজাহার আলী। গত শনিবার দিবাগত গভীর রাতে আগুন লাগার  ঘটনাটি ঘটে। এঘটনায় ভুক্তভোগী দোকান মালিক মোজহার আলীর স্ত্রী ছকিনা বিবি বাদি হয়ে  রবিবার সকালের দিকে

রবি(৪৫), সিরাজ আলী(৩৮) রবির স্ত্রী    বানেছা বেগম(৪০),  ছেলে লাল চাঁন(২০) মফিজের ছেলে শান্ত (২০) এর নাম উল্লখ করে থানায় লিখিত অভিযোগ দেন। 

দোকান মালিক মোজাহার আলী ও অভিযুক্তদের বাড়ি পৌর সদর কুঠিপাড়া গ্রামে। এতে করে এমন ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সাথে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি তুলেছেন বাজারের ব্যবসায়ী মহল।

স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মোজাহার আলীর দোকানে আগুন  লাগে। আগুনের শিখা দেখতে পেয়ে গোল্লাপাড়া হাটের দায়িত্বরত আনসার ও ভিডিপির সদস্যরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

এছাড়াও দোকান থেকে একটি ফ্রিজ ও একটি টিভি চুরি করে নিয়ে যাওয়ারও ঘটনা ঘটেছে। এঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে দোকান মালিক মোজাহার আলী।
অভিযোগ কারী ছকিনা জানান, অভিযুক্তরা আমাদেরকে আর্থিক ক্ষতি করার জন্য দোকানে আগুন দেয়। তারা আমাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেছে। দোকান পুড়ে যাওয়ার কারনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

দোকান মালিক মোজাহার আলীর অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত ভাবে তার দোকানে আগুন লাগানো হয়েছে। তিনি আরো জানান  রবি, বানেছা, বানেছার ছেলে রাকিব এবং বানেছার ভাই মিরাজরা পরিকল্পিত ভাবে আমার দোকানে আগুন দিয়েছে। তাদেরকে আইনের আওতায় আনলেই আগুন লাগার রহস্য বের হবে বলে মনে করছেন তিনি।

তবে অভিযোগের পর থেকে অভিযুক্তরা গাঁ ঢাকা দিয়েছেন। ফলে, অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে বাজার ব্যবসায়ীদের মাঝে এক প্রকার অজানা আতঙ  বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এবিষয়ে  থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ১২ জুলাই ২০২৬

তানোরে গভীর রাতে দোকানে আগুন, পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
তানোরে গভীর রাতে দোকানে আগুন, পুড়ে ছাই
0:00 / 0:00
1x