রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় আহত জালাল উদ্দীন (৬৬) নামেরনএক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত শনিবার বিকেলের দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির নোনাপুকুর কয়েল হাট সড়কের ফাকা মাঠ এলাকায় ঘটে দূর্ঘটনাটি। নিহত জালালের বাড়ি কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে। সে মৃত মনির উদ্দিনের পুত্র। তার এমন মৃত্যুতে পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গত শনিবার বিকেলের দিকে জালাল উদ্দীন মোটরসাইকেল যোগে নোনা পুকুর থেকে কয়েল হাটের দিকে যাচ্ছিল। এসময় তিনি রাস্তার ফাঁকা জায়গায় পৌছা মাত্রই বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে জালাল ছিটকে রাস্তার এক পাশে পড়ে গুরুতর আহত হন।
সাথে সাথে স্থানীয় লোকজনসহ পরিবারের সদস্যরা আহত জালালকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরিক্ষা নীরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি এসএম মাসুদ পারভেজ জানান, মোটরসাইকেল সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬