খবর প্রতিদিন ২৪

ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন

ঝালকাঠির পিছিয়ে পড়া ছয়টি পরিবারের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে তাদের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে। ঝালকাঠি পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোর জন্য টেকসই আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রোববার (১২ জুলাই) সকালে ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে অটোরিকশার চাবি তুলে দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রায় ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষকে কর্মসংস্থানের আওতায় এনে আত্মনির্ভরশীল করে তোলা। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি আয়বর্ধক এ ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো. কাওছার হোসেন বলেন, "এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো নিয়মিত আয়ের সুযোগ পাবে। আমরা চাই তারা আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করুক।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক মো. মিজান সালাহউদ্দিন এবং শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অটোরিকশা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের নিয়মিত আয়ের পথ তৈরি করবে এবং ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে সহায়ক হবে।

জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের কর্মকর্তারা জানান, পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারগুলোকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ১২ জুলাই ২০২৬

ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠির পিছিয়ে পড়া ছয়টি পরিবারের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে তাদের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে। ঝালকাঠি পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোর জন্য টেকসই আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রোববার (১২ জুলাই) সকালে ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে অটোরিকশার চাবি তুলে দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রায় ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষকে কর্মসংস্থানের আওতায় এনে আত্মনির্ভরশীল করে তোলা। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি আয়বর্ধক এ ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো. কাওছার হোসেন বলেন, "এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো নিয়মিত আয়ের সুযোগ পাবে। আমরা চাই তারা আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করুক।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক মো. মিজান সালাহউদ্দিন এবং শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অটোরিকশা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের নিয়মিত আয়ের পথ তৈরি করবে এবং ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে সহায়ক হবে।

জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের কর্মকর্তারা জানান, পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারগুলোকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x