খবর প্রতিদিন ২৪

১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

আসন্ন ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি সদর উপজেলার উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (১১ জুলাই) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ফরিদুল হক।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ তাৎপর্যপূর্ণ। সমাবেশ সফল করতে সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নির্ধারিত সময়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা নায়েবে আমীর মাওলানা শাহ মুহাম্মদ মুনিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি হাফেজ কাওছার হোসাইন, উপজেলা শূরা সদস্য আব্দুল মালেক শিকদারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের যাতায়াত, সাংগঠনিক সমন্বয়, প্রচার কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভাগীয় সমাবেশ সফল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি আরও জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ১২ জুলাই ২০২৬

১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

আসন্ন ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি সদর উপজেলার উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (১১ জুলাই) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ফরিদুল হক।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ তাৎপর্যপূর্ণ। সমাবেশ সফল করতে সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নির্ধারিত সময়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা নায়েবে আমীর মাওলানা শাহ মুহাম্মদ মুনিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি হাফেজ কাওছার হোসাইন, উপজেলা শূরা সদস্য আব্দুল মালেক শিকদারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের যাতায়াত, সাংগঠনিক সমন্বয়, প্রচার কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভাগীয় সমাবেশ সফল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি আরও জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x