খবর প্রতিদিন ২৪

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ বার্তা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আহ্বান জানিয়েছেন ফুটবল খেলাকে কেবল আনন্দের মধ্যেই সীমাবদ্ধ রাখার। বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে দেশে সহিংসতা, বিশৃঙ্খলা ও প্রাণহানির ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ব্রাজিল–আর্জেন্টিনা নিয়ে সমর্থকদের মধ্যে যে উত্তেজনা, এটা যেন আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে, সহিংসতায় রূপ না নেয়।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় ক্রীড়া প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের প্রত্যেক মানুষ, বিশেষ করে যুবসমাজ বর্তমানে বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত। মানুষ ঘরে ঘরে কোথাও বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলকে উপভোগ করছে। কিন্তু বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

আমিনুল হক বলেন,দেশবাসীর কাছে আহ্বান করব, খেলা আনন্দময় একটি বিষয়। এটি নিছক আনন্দ ছাড়া তেমন কিছু না। সেটাকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, যে উৎসবমুখর একটি পরিবেশ, এটি যাতে আনন্দের ভেতরেই থাকে। এটিকে কেন্দ্র করে কেউ ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো সহিংসতা তৈরি করে কোনো প্রাণনাশের ঘটনা যাতে না ঘটে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ বার্তা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আহ্বান জানিয়েছেন ফুটবল খেলাকে কেবল আনন্দের মধ্যেই সীমাবদ্ধ রাখার। বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে দেশে সহিংসতা, বিশৃঙ্খলা ও প্রাণহানির ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ব্রাজিল–আর্জেন্টিনা নিয়ে সমর্থকদের মধ্যে যে উত্তেজনা, এটা যেন আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে, সহিংসতায় রূপ না নেয়।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় ক্রীড়া প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের প্রত্যেক মানুষ, বিশেষ করে যুবসমাজ বর্তমানে বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত। মানুষ ঘরে ঘরে কোথাও বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলকে উপভোগ করছে। কিন্তু বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

আমিনুল হক বলেন,দেশবাসীর কাছে আহ্বান করব, খেলা আনন্দময় একটি বিষয়। এটি নিছক আনন্দ ছাড়া তেমন কিছু না। সেটাকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, যে উৎসবমুখর একটি পরিবেশ, এটি যাতে আনন্দের ভেতরেই থাকে। এটিকে কেন্দ্র করে কেউ ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো সহিংসতা তৈরি করে কোনো প্রাণনাশের ঘটনা যাতে না ঘটে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x