খবর প্রতিদিন ২৪

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে, টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটি জেলার।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।

চট্টগ্রামে গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসে এক দিনে এটি চট্টগ্রামের সর্বোচ্চ বৃষ্টিপাত।

অবিরাম বর্ষণের ফলে নগরী ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা এবং জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বুধবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে, টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটি জেলার।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।

চট্টগ্রামে গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসে এক দিনে এটি চট্টগ্রামের সর্বোচ্চ বৃষ্টিপাত।

অবিরাম বর্ষণের ফলে নগরী ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা এবং জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বুধবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x