উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে, টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটি জেলার।মঙ্গলবার (৭ জুলাই) রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।চট্টগ্রামে গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসে এক দিনে এটি চট্টগ্রামের সর্বোচ্চ বৃষ্টিপাত।অবিরাম বর্ষণের ফলে নগরী ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা এবং জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বুধবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।