খবর প্রতিদিন ২৪

কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ কখন, কে কার মুখোমুখি?

বিশ্বকাপে টিকে আছে আর মাত্র আট দল। বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মতো দল। একদিনের বিরতির পর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই।

শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। চারটি ম্যাচই জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

ফ্রান্স–মরক্কো
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১০ জুলাই, শুক্রবার রাত ২টায়। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। চার বছর পর আবারও বিশ্বকাপের নকআউটে দেখা হচ্ছে দুই দলের।

স্পেন–বেলজিয়াম
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। বাংলাদেশ সময় ১১ জুলাই, শনিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি। শেষ ষোলোয় পর্তুগালকে হারিয়ে এসেছে স্পেন, আর যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম।

নরওয়ে–ইংল্যান্ড
তৃতীয় কোয়ার্টার ফাইনালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। ব্রাজিলকে বিদায় করে দারুণ আত্মবিশ্বাসে আছে নরওয়ে। অন্যদিকে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড।

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড
শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

চারটি ম্যাচের বিজয়ীরাই খেলবে সেমিফাইনালে। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে শেষ আটের বাধা পেরোতেই হবে প্রতিটি দলকে। ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছে আরও চারটি হাইভোল্টেজ লড়াই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ০৮ জুলাই ২০২৬

কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ কখন, কে কার মুখোমুখি?

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x