খবর প্রতিদিন ২৪

সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জের যুবককে পিটিয়ে আহত

পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে জুয়েল রানা (৩৪) নামক এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রবিবার (৫ জুলাই) রাতে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার কাশিনাথপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বলরামপুর গ্রামের শুকুর শেখের ছেলে জুয়েল রানা শনিবার রাত সাড়ে ৯ টার দিকে চব্বিশ মাইল এলাকা থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। সে কাশিনাথপুর জোলা নামক স্থানে পৌঁছালে কয়েকজন যুবক তার গতি রোধ করে। এ সময় তাদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে এলোপাথারি মারপিট করে গুরুতব আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর দিন রবিবার রাতে জুয়েল রানার ভাই মো: মোক্তার হোসেন বাদি হয়ে ৬ জনকে আসামী করে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনাটি ঘটেছে। থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জের যুবককে পিটিয়ে আহত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে জুয়েল রানা (৩৪) নামক এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রবিবার (৫ জুলাই) রাতে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার কাশিনাথপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বলরামপুর গ্রামের শুকুর শেখের ছেলে জুয়েল রানা শনিবার রাত সাড়ে ৯ টার দিকে চব্বিশ মাইল এলাকা থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। সে কাশিনাথপুর জোলা নামক স্থানে পৌঁছালে কয়েকজন যুবক তার গতি রোধ করে। এ সময় তাদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে এলোপাথারি মারপিট করে গুরুতব আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর দিন রবিবার রাতে জুয়েল রানার ভাই মো: মোক্তার হোসেন বাদি হয়ে ৬ জনকে আসামী করে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনাটি ঘটেছে। থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। 

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x