উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনা প্রতিনিধি: ||
পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে জুয়েল রানা (৩৪) নামক এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রবিবার (৫ জুলাই) রাতে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার কাশিনাথপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বলরামপুর গ্রামের শুকুর শেখের ছেলে জুয়েল রানা শনিবার রাত সাড়ে ৯ টার দিকে চব্বিশ মাইল এলাকা থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। সে কাশিনাথপুর জোলা নামক স্থানে পৌঁছালে কয়েকজন যুবক তার গতি রোধ করে। এ সময় তাদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে এলোপাথারি মারপিট করে গুরুতব আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর দিন রবিবার রাতে জুয়েল রানার ভাই মো: মোক্তার হোসেন বাদি হয়ে ৬ জনকে আসামী করে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনাটি ঘটেছে। থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।