খবর প্রতিদিন ২৪

ঘানাকে বিদায় করে শেষ ষোলোয় কলম্বিয়া

ঘানাকে বিদায় করে শেষ ষোলোয় কলম্বিয়া

কলম্বিয়া ঘানাকে ১–০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। ম্যাচের ১৪তম মিনিটে জন আরিয়াসের একমাত্র গোলে জয় তুলে নেয় লাতিন আমেরিকার দলটি। এই জয়ের মধ্য দিয়ে শেষ ৩২ দলের পর্বের সব ম্যাচ শেষ হয়েছে এবং নিশ্চিত হয়েছে শেষ ষোলোর সবগুলো দল।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কলম্বিয়া। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ফরোয়ার্ড জন কর্দোবা। তার পরিবর্তে মাঠে নামেন লুইস সুয়ারেস। বদলি হিসেবে নেমেই ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি।

ম্যাচের ১৪তম মিনিটে লুইস সুয়ারেসের বাড়ানো বল পেছনের পোস্টে থাকা জন আরিয়াসের কাছে পৌঁছে যায়। কোনো বাধার মুখে না পড়ে সহজেই বল জালে জড়িয়ে কলম্বিয়াকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন আরিয়াস। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের একমাত্র ব্যবধান গড়ে দেয়।

এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে গেছে কলম্বিয়া। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঘানাকে বিদায় করে শেষ ষোলোয় কলম্বিয়া

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

কলম্বিয়া ঘানাকে ১–০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। ম্যাচের ১৪তম মিনিটে জন আরিয়াসের একমাত্র গোলে জয় তুলে নেয় লাতিন আমেরিকার দলটি। এই জয়ের মধ্য দিয়ে শেষ ৩২ দলের পর্বের সব ম্যাচ শেষ হয়েছে এবং নিশ্চিত হয়েছে শেষ ষোলোর সবগুলো দল।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কলম্বিয়া। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ফরোয়ার্ড জন কর্দোবা। তার পরিবর্তে মাঠে নামেন লুইস সুয়ারেস। বদলি হিসেবে নেমেই ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি।

ম্যাচের ১৪তম মিনিটে লুইস সুয়ারেসের বাড়ানো বল পেছনের পোস্টে থাকা জন আরিয়াসের কাছে পৌঁছে যায়। কোনো বাধার মুখে না পড়ে সহজেই বল জালে জড়িয়ে কলম্বিয়াকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন আরিয়াস। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের একমাত্র ব্যবধান গড়ে দেয়।

এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে গেছে কলম্বিয়া। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ঘানাকে বিদায় করে শেষ ষোলোয় কলম্বিয়া
0:00 / 0:00
1x