খবর প্রতিদিন ২৪

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ের পর প্রতিপক্ষের খেলোয়াড়দের অনুরোধে তাদের সঙ্গে ছবি তোলেন এবং নিজের জার্সি উপহার দেন।

ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড় ও কর্মকর্তারা মাঠের পাশে অপেক্ষা করেন। মেসি সাক্ষাৎকার শেষ করার পর তারা তার সঙ্গে ছবি তোলেন এবং জার্সি সংগ্রহ করেন। এ সময় মেসি মজা করে বলেন,তারা আমার জার্সি, সবকিছুই চেয়েছিল। মাঠের মধ্যে তারা আমাকে মেরে তুলোধোনা করে ছেড়েছে, হা হা।

ম্যাচের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনাও করেন মেসি। তিনি বলেন,আর্জেন্টিনা পুরো ম্যাচে কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারেনি এবং দুই লাইনের মধ্যকার দূরত্ব বেশি থাকায় প্রতিপক্ষ সুযোগ কাজে লাগিয়েছে।

মেসির ভাষায়,আমরা অগোছালো ছিলাম। ওরা সবসময় আমাদের চেয়ে একজন খেলোয়াড় বেশি পাচ্ছিল। বল না থাকলেও তারা আমাদের দৌড়ের ওপর রেখেছিল, কারণ আমরা ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারছিলাম না।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে জয় পেলেও পুরো ম্যাচজুড়ে আফ্রিকার দলটির কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে আর্জেন্টিনা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ০৪ জুলাই ২০২৬

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ের পর প্রতিপক্ষের খেলোয়াড়দের অনুরোধে তাদের সঙ্গে ছবি তোলেন এবং নিজের জার্সি উপহার দেন।

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি
ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড় ও কর্মকর্তারা মাঠের পাশে অপেক্ষা করেন। মেসি সাক্ষাৎকার শেষ করার পর তারা তার সঙ্গে ছবি তোলেন এবং জার্সি সংগ্রহ করেন। এ সময় মেসি মজা করে বলেন,তারা আমার জার্সি, সবকিছুই চেয়েছিল। মাঠের মধ্যে তারা আমাকে মেরে তুলোধোনা করে ছেড়েছে, হা হা।

ম্যাচের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনাও করেন মেসি। তিনি বলেন,আর্জেন্টিনা পুরো ম্যাচে কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারেনি এবং দুই লাইনের মধ্যকার দূরত্ব বেশি থাকায় প্রতিপক্ষ সুযোগ কাজে লাগিয়েছে।

মেসির ভাষায়,আমরা অগোছালো ছিলাম। ওরা সবসময় আমাদের চেয়ে একজন খেলোয়াড় বেশি পাচ্ছিল। বল না থাকলেও তারা আমাদের দৌড়ের ওপর রেখেছিল, কারণ আমরা ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারছিলাম না।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে জয় পেলেও পুরো ম্যাচজুড়ে আফ্রিকার দলটির কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে আর্জেন্টিনা।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x