খবর প্রতিদিন ২৪

পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) দুপুরে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সে পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ও শহরের রাধানগর মজুমদার একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২ টার দিকে পাবনা-রাজশাহী বাইপাস সড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চেতনের মোড় নামক স্থানে পৌছালে একটি বাসের সাথে ধাক্কা লাগে। 

এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) দুপুরে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সে পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ও শহরের রাধানগর মজুমদার একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২ টার দিকে পাবনা-রাজশাহী বাইপাস সড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চেতনের মোড় নামক স্থানে পৌছালে একটি বাসের সাথে ধাক্কা লাগে। 

এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
0:00 / 0:00
1x